ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২২ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:59 pm
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে মন্দির-মণ্ডপগুলো ভক্ত ও অনুসারীদের আগমনে মুখরিত হয়ে ওঠে। আজ রোববার (২২ অক্টোবর) মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৬টা ১০ মিনিটে মহাঅষ্টমী পূজা শুরু হবে। সকাল ১০টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি। বেলা ১১টায় কুমারী পূজা। রাত ৮টা ৬ মিনিটে সন্ধিপূজা শুরু হয়। রাত ৮টা ৫৪ মিনিটে এই পূজা শেষ হয়।
শাস্ত্রমতে, দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে এক থেকে ষোলো বছরের কোনো অবিবাহিত কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। দেবীর বন্দনার পাশাপাশি কুমারী কন্যাকে মাতৃরূপে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। অষ্টমীতে দেবীর আরাধনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কল্যাণ কামনা করেন তারা।
এসময় ভক্তরা দেবীর আসনে বসা কুমারীকে উলুধ্বনি দিয়ে পূজা দেন। ঢাক-ঢোলের বাজনা ও মন্ত্র পাঠ করে দেবীর আসনে বসা কুমারিকে পূজা দিয়ে বরণ করা হয় দেবীকে। পরে দেবীর কাছে প্রার্থনা ও অঞ্জলি শেষে ভক্তদের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা। দেশবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মায়ের কাছে প্রার্থনা করেন ভক্ত পুণ্যার্থীরা। কুমারী পূজায় অংশ নিতে সব পূজা মন্ডপ, মন্দির ও আশ্রমে ভক্ত পুণ্যার্থীদের ঢল নামে।
Posted ৮:৫৯ পিএম | রবিবার, ২২ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya