জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 2:29 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে সদস্য সচিব সিরাজুল ইসলাম (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে জেলা শহরের টিএ রোডে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সিরাজুল ইসলামের বিরুদ্ধে মোট ১১টি মামলা চলমান আছে। এরমধ্যে একটি মামলায় তার গ্রেফতারী পরোয়ানা ছিল। সেই পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ২:২৯ পিএম | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya