জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:17 pm
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, মির্জা ফখরুল সাহেব দেখলাম বললেন বিদেশে দৌড়ে লাভ নেই। তিনি তো আমাদের কথাই চলে আসলেন। বিদেশীরা আপনাদের ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, একটি রাজনৈতিক দল নির্বাচন ছাড়া বাঁচতে পারে না। যদি তারা সন্ত্রাসী করতে যায়, তবে বিএনপি জামায়াত এবার জনগণ থেকে রক্ষা পাবে না।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আল মামুন সরকারের স্মরণে শোক সভায় তিনি এসব কথা বলেন। শহরের ভাষা সৈনিক শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই শোক সভার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।
এসময় আহমদ হোসেন বলেন, সামনে অগ্নিপরীক্ষা। এই অগ্নিপরীক্ষায় জয়ী হতে হবে। বঙ্গবন্ধুর সৈনিকেরা যুদ্ধে গেলে কখনো হেরে আসে না।
তিনি বলেন,আমরা বঙ্গবন্ধুকে পায়নি, পেয়েছি তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। নাম্বারিংয়ে তারা উনিশ-বিশ। বঙ্গবন্ধু যেমন ফাঁসির মঞ্চে গিয়েছেন, শেখ হাসিনা তেমন বুলেটের সামনে গিয়েছেন-গ্রেনেডের সামনে গিয়েছেন। সামনে চ্যালেঞ্জিং। আমরা মনে যাব দেশের অস্তিত্ব বিলীন হতে দেব না। আমরা মরে যাব তবু্ও আদর্শের জন্যে লড়ে যাব, তবুও পাকিস্তান মার্কা স্বাধীনতা আনতে দেব না।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেল উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান সাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া,বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের।
সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মনির হোসেন।
Posted ১০:১৭ পিএম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya