স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন(৩২) নামে পিকআপ চালক নিহত হয়েছে। রোববার (৮ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক এলাকায় এই দূর্ঘটনার ঘটে। নিহতের জাকির জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে। এই ঘটনায় পিকআপে থাকা তৌহিদ নামে আরও এক যুবক আহত হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাড়িউড়া নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হয়। আরও এক যুবক আহত হয়।।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আহতকে হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Posted ৮:১৫ পিএম | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya