জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে ইসমাইল (৬) ও সাদিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইসমাইল ওই গ্রামের গ্রামের মো. মুনির মিয়ার ছেলে ও একই এলাকার শাহাবাজ আলীর মেয়ে সাদিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গলানিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ে খেলা করছিলো দুই শিশু। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজাখুঁজি শুরু করে। খুঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা দুই শিশুর দেহ পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ওসি এমরান।
Posted ৮:১০ পিএম | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya