শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নাসিরনগরে মাছ শিকারে গিয়ে স্রোতে ভেসে যায় জেলে, দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০২ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:17 pm

নাসিরনগরে মাছ শিকারে গিয়ে স্রোতে ভেসে যায় জেলে, দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায় কুকুরিয়া খালে পানির স্রোতে ভেসে যাওয়া হারিছ মিয়া (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০২ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে উপজেলা কুন্ডা ইউনিয়নের পাশে আকাশি বিলে মাছ ধরতে যায় হারিছ মিয়া। মাছ ধরে বাড়িতে ফেরার পথে সকাল সাড়ে নয়টার দিকে কুকুরিয়া খাল পার হওয়ার সময় ভাঙা ব্রিজ এলাকায় প্রবল স্রোতে পানিতে ভেসে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, দমকল বাহিনীর সদস্যরা মরদেহ দুই ঘন্টা চেষ্টা করে লাশ উদ্ধার করে। লাশটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

The Daily Sarod |