শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

টানা বৃষ্টিতে শুধু ঢাকা নয় নিউ ইয়র্ক শহরও ডুবে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:07 pm

টানা বৃষ্টিতে শুধু ঢাকা নয় নিউ ইয়র্ক শহরও ডুবে

একটানা বৃষ্টিতে শুধু রাজধানী ঢাকা ডুবে না, দাদাগিরি দেখানো যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কও ডুবে যায়। শুক্রবার ভারী বর্ষণে নিউ ইয়র্ক শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রাতে ২৩ মিলিমিটার বৃষ্টিতে রাজধানী ঢাকার বহু এলাকা পানিতে ডুবে যায়। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে বলেন “এই হলো উন্নয়নের চিত্র”। অথচ অতিরিক্ত বৃষ্টি হলে শুধু ঢাকাই নয়, বহু দেশের রাজধানীও ডুবে যায়। সে কথা ভুলে যায় তথাকথিত সরকারের সমালোচকরা।

বৃহস্পতিবার রাত থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টানা বৃষ্টি হচ্ছে। এতেই শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল শুক্রবার বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসির।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল জানান, অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে। এতে বিপদ বেড়েছে। তিনি জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন।

এ পর্যন্ত বন্যায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |