শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ছাত্রীকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণ,গ্রেফতারের পর বললেন ‘শয়তান’ করিয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:11 pm

ছাত্রীকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণ,গ্রেফতারের পর বললেন ‘শয়তান’ করিয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীকে জোরপূর্বক (১৫) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে হবিগঞ্জ জেলার লাখাই থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. শিহাব উদ্দিন (৩০)  হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সালেহ আহম্মদের ছেলে। তিনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর জামিয়া ইসলামীয়া তালিমুন্নেছা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহারে ভুক্তভোগীর মা দাবী করে উল্লেখ করেন,  মাদ্রাসার শিক্ষক শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়া আসছিল।  কিন্তু শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক সপ্তাহ আগে জোরপূর্বক মাদ্রাসা কক্ষে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করে। এর পর জান্নাতের প্রলোভন দেখিয়ে গতকাল শুক্রবার আবারোও ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। এর পর ওই শিক্ষার্থীর মা শুক্রবার রাতে নাসিরনগর থানায় ধর্ষণের অভিযোগ এনে শিহাবকে প্রধান আসামী করে একটি এজহার দাখিল করেন।
এজাহারের পর শনিবার অভিযান চালিয়ে পাশের হবিগঞ্জ জেলার উপজেলা লাখাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করে মাদ্রাসা শিক্ষক শিহাবকে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার  বলেন, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে আমার মেয়েকে খারাপ প্রস্তাব দিত হুজুর। সে প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে জোরপূর্বক দুইবার ধর্ষণ করে।

এ বিষয়ে   নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছেন হুজুর। তিনি শয়তানের প্ররোচনায় পড়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে দাবী করেন। তাকে আদালতের মাধ্যমে আজ দুপুরে  কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |