শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাবা-মাকে খুশি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন একমাত্র প্রবাসী ছেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:26 pm

বাবা-মাকে খুশি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন একমাত্র প্রবাসী ছেলে

বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের ছেলে হেলিকপ্টারে করে গ্রামে বাড়িতে ফিরবেন। অবশেষে হেলিকপ্টারে করে বাড়ি ফিরে বাবা মায়ের স্বপ্ন পূরণ করলেন সৌদি প্রবাসী একমাত্র ছেলে মো. হাসান আলী।

হাসান আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মো. তৈয়ব আলী ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে।

হাসান আলী একা নন সৌদি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাজধানী ঢাকা থেকে বাবা-মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে সরাইলের ইসলামাবাদ গ্রামে নিজ বাড়িতে ফিরেছেন তিনি। হেলিকপ্টারে গ্রামের বাড়ী পৌঁছার পর তাকে তার ছোট বোনের স্বামী সাইদুলের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩ টায় তাদের বহনকারী হেলিকপ্টারটি উপজেলার ইসলামাবাদ গ্রামের বালুর মাঠে অবতরণ করে। আর এমন দৃশ্য দেখে দারুণ খুশি তাদের স্বজন ও গ্রামবাসী।

স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে গত ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন হাসান আলী। তার আয়ে সচ্ছল এখন পুরো পরিবার। শুধু তাই নয়, তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকট আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষও।

তার বাবা-মায়ের ইচ্ছে ছিল একমত্র ছেলে হাসান আলী হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন। অবশেষে ছেলে পূরণ করলো তাদের সেই আশা। হেলিকপ্টারে করে তার বাবা-মাকে নিয়ে বাড়ি ফিরলেন। এদিকে তারা ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরবেন এমন খবরে সহস্রাদিক মানুষ ইসলামাবাদ বালুর মাঠে ভিড় জমান।

এবিষয়ে হাসান আলী জানান, বাবা ও মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছেন এটাই তার কাছে বড় পাওয়া। গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছেন। তাতেই ভালো লাগছে। সঙ্গে বাবা মা খুশি, এলাকার মানুষ খুশি এবং তিনিও খুশি।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |