শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 11:22 pm

সরাইলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী পিন্টু ভৌমিক এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া বিষয়টি তিনি থানা পুলিশকেও অবহিত করেছেন।

ভুক্তভোগী পিন্টু ভৌমিক জানান, মলাইশ গ্রামের পশ্চিম পাড়ার একটি পুকুর বন্দোবস্ত নিয়ে তিনি মাছ চাষ করেন। গত রোববার রাত দুইটার দিকে জেলেদের নিয়ে তিনি মাছ ধরতে যান। এ সময় তিনি দেখেন অনেক মাছ মরে ভেসে উঠেছে। সময় যত গড়ায় মাছ মরে আরো বেশি করে ভেসে উঠে। এসব মাছ তিনি রাতেই ধরে নিয়ে বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি করেন। অথচ এই মাছ গুলো তিনি ভাল থাকলে ২০০ টাকা কেজি দরে বিক্রি করতেন। তবে অধিকাংশ মাছ নষ্ট হয়ে যাওয়ায়  তিনি বিক্রি করতে পারেননি।

তিনি দাবি করেন, পুকুরটিতে পাঁচ লাখ টাকার পোনা ফেলেছিলেন। খাবার দিয়েছিলেন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার। সব মিলিয়ে পুকুরটিতে ২৫-৩০ লাখ টাকার মাছ ছিলো। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েছেন। এত বড় ক্ষতির ঘটনায় তিনি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য  (মেম্বার) হরি বিলাস মজুমদার জানান, কে বা কারা এমন অমানবিক ঘটনা ঘটিয়ে মৎস্য চাষীর অনেক ক্ষতি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাকে সহযোগিতা করেন সে বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

Posted ১১:২২ পিএম | সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

The Daily Sarod |