শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাইফ আলীর ছেলের প্রথম সিনেমার নায়িকা কাজল!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:20 pm

সাইফ আলীর ছেলের প্রথম সিনেমার নায়িকা কাজল!

সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের রূপালী পর্দায় অভিষেক হতে চলেছে। আর তার প্রথম সিনেমায় প্রযোজক হিসেবে পাচ্ছেন করণ জোহরকে। সঙ্গে থাকছেন নায়িকা কাজল। হ্যাঁ, বাবা সাইফের বিপরীতে অভিনয় করা কাজলের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন ইব্রাহিম। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

ক্যারিয়ারের শুরুর দিকে সাইফ আলী খান কাজলের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন। তার দ্বিতীয় ছবি ‘ইয়ে দিললাগি’ ছবির নায়িকা ছিলেন কাজল। এছাড়া ‘হমেশা’ ছবিতে দেখা গেছে তাদের। তবে শুরুর দিকে কাজল-সাইফকে জুটি বাঁধলেও পরে আর দেখা যায়নি।

এদিকে গুঞ্জন রটেছে, এবার সইফপুত্র ইব্রাহিমের প্রথম ছবিতে যুক্ত হয়েছেন কাজল। ইব্রাহিমের প্রথম ছবি রোম্যান্টিক ঘরানার নয়, ছবিতে থাকছেন না কোনও নায়িকাও। তবে কাজল থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তবে এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি কাজল।

জানা গেছে, ‘সরজমিন’ নামের ছবিতে হাজির হবেন ইব্রাহিম ও কাজল। মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে তৈরি হয়েছে এর গল্প। ছবিটি পরিচালনায় রয়েছেন বোমান ইরানির পুত্র কায়োজ়ে ইরানি। এক বছর ধরে এ ছবির প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

The Daily Sarod |