শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

বঙ্গবন্ধু কখনো পাকিস্তানীদের সঙ্গে আপোষ করেননি: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 8:45 pm

বঙ্গবন্ধু কখনো পাকিস্তানীদের সঙ্গে আপোষ করেননি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখা যায় না। এর কারন তিনি বুজতে পেরেছিলেন এই পাকিস্তান রাষ্ট্রের মাধ্যমে বাঙ্গালী জাতীর মুক্তি আসবে না। তাই তিনি বাঙ্গালীর অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন এবং জীবনের তেরো বছরেরও অধিক সময় কারাগারে কাটিয়েছেন। তিনি কখনো পাকিস্তানীদের সঙ্গে আপোষ করেননি।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় ভিডিও কনফেরান্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানীরা নিরীহ বাঙ্গালীর উপর বর্বোরোচিত হামলা করলে তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ ভোর রাতে স্বাধীনতার ডাক দেন। বাঙ্গালী জাতি তাঁর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুকে পাকিস্তানে হত্যা করতে চেয়েও পাকিস্তানীরা বিশ্ববাসীর চাপে করতে পারেনি। পরে স্বাধীনতার পর ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে তাঁকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিলো। তারা বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিলো দেশটাকে আবারো পাকিস্তান বানানোর জন্য। সেখান থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশটাকে টেনে তুলে মর্যাদার আসনে বসিয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরের শেষ অথবা ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গঠন করার পথকে তরান্বিত করবেন।

তিনি বলেন, আমি কসবা আখাউড়ায় বহু উন্নয়ন কাজ করেছি। প্রায় আড়াইহাজার বেকার যুবক যুবতীদের চাকুরী দিয়েছি। তাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে থাকতে চাই।

কুটি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোস্তাক আহম্মদের পরিচালনায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে শোকসভায় সভায় বক্তব্য রাখেন, কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানী, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ,কাজী আজহারুল ইসলাম,এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

পরে মিলাদ ও মোনাজাত করা হয়।

-রুবেল আহমেদ/

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

The Daily Sarod |