জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৯ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শরীর চেপে দেওয়ার কথা বলে একাধিকবার ছাত্রকে বলাৎকার করার অভিযোগে হাফেজ জুবায়ের হোসেন (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) সকালে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়৷ গ্রেপ্তারকৃত হাফেজ জুবায়ের হোসেন জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের হাজী ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর (১ম গেইট) দাওয়াতুল কোরআন হেফজ মাদ্রাসার শিক্ষক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ওই মাদ্রাসার হেফজ বিভাগে জেলার বিজয়নগর উপজেলার এক কিশোর (১৩) আবাসিক থেকে পড়াশোনা করে। গত ২৬ জুলাই সকালে পড়াশোনা করে বিছানায় ঘুমিয়ে ছিল ওই শিক্ষার্থী। এসময় তাকে ঘুম থেকে ডেকে সজাগ করে শিক্ষক হাফেজ জুবায়ের হোসেন। সে ঘুম থেকে উঠার পর শিক্ষক জুবায়ের তাকে বলে হাত পা ব্যাথা করছে, চেপে দিতে বলেন। শিক্ষকের কথা অনুযায়ী ওই শিক্ষার্থী তাকে শরীর চেপে দিচ্ছিল। এসময় তাকে হাফেজ জুবায়ের হোসেন জোরপূর্বক বলাৎকার করে। এমন ভাবে পর পর তিনদিন একই ঘটনা ঘটে। প্রতি শুক্রবার ওই শিক্ষার্থী নিজ গ্রামের বাড়িতে গেলেও এই শুক্রবার না যাওয়ায় তার স্বজনরা খোঁজ নিতে আসে। এসময় তাদের কাছে মাদ্রাসা শিক্ষার্থী বিস্তারিত খুলে বলে। এই ঘটনা আজ শনিবার তার মামা বাদি হয়ে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ জুবায়ের হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।ভিকটিম কিশোরকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করার হচ্ছে৷
Posted ৯:২১ পিএম | শনিবার, ২৯ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya