শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

একদিনে ৮৮৯জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, ৩জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১০ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:29 pm

একদিনে ৮৮৯জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, ৩জনের মৃত্যু

দেশে বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা। ঘটছে প্রাণহানির ঘটনাও। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।

সোমবার (১০ জুলাই) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে রোববার (৯ জুলাই) একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, রোববার (৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭৪ জন ও ঢাকার বাইরের ৩৩১৫ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৬৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪ হাজার ১৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ হাজার ৫২৫ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ৯৮৯ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | সোমবার, ১০ জুলাই ২০২৩

The Daily Sarod |