শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে নিখোঁজের ১৬ ঘন্টা পর বিলের পানিতে মিললো জেলের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১০ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:48 pm

সরাইলে নিখোঁজের ১৬ ঘন্টা পর বিলের পানিতে মিললো জেলের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নিখোঁজের ১৬ ঘন্টা পর ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনার শাখা বেমালিয়া নদীর উত্তরপাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার বিকালে মেঘনা ও বেমালিয়া নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে যান ফরিদ মিয়া। সারারাত মাছ ধরে সকালে বাজারে নিয়ে বিক্রি করে বাড়িতে কথা ছিল তার। সোমবার সকালে মাছ বিক্রি করে নিদিষ্ট সময়ে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকেরা তার খোঁজে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেমাললিয়া নদীতে ফরিদ মিয়ার লাশ ভাসতে দেখতে পান তার স্বজনেরা।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | সোমবার, ১০ জুলাই ২০২৩

The Daily Sarod |