স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৩ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 12:32 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিয়াউল আমিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (০২ জুলাই) উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী জিয়াউল আমিনের পরিবারের অভিযোগ ডাকাতির উদ্দ্যেশ্যে এই হামলা করা হয়েছে। একই এলাকার মাহিনুরের নেতৃত্বে অতর্কিত এই হামলা করা হয়েছে। এসময় বাসার ভিতর ঢুকে স্টিলের আলমারি ভেঙে নগদ আট লক্ষ টাকা এবং ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ব্যবসায়ী জিয়াউল আমিনের ছেলে রিফাত বিন জিয়া অভিযোগ করে বলেন, আমি ও আব্বা বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলেন আমার আম্মা, ছোট বোন ও স্ত্রী সন্তানরা ছিলেন। কোন প্রকার কারণ ছাড়াই ডাকাতির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত ভাবে আমাদের বাড়িতে মাহিনুরের নেতৃত্বে ৩০/৩৫জনকে সাথে নিয়ে অতর্কিত হামলা করা হয়েছে। তাদের অনেককেই আমরা চিনতে পেরেছি, যা ভিডিওতে আছে। মাহিনূরের সাথে থাকা স্থানীয় কাঞ্চন,শাহ আলম, রহিম, রিপন, আসমত, রফিক, আদনান সামি, আদনান, মহিউদ্দিন, বায়জীদ, জুলকার নাঈন, তৌফিক,বোরহান, ইজাজুল, আক্তার হোসেন, সানি মিয়া, আইয়ুব খান, ইসহাককে সনাক্ত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, তারা প্রথমেই আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বাড়ির দরজা জানালা ভেঙে যায়। পরে তারা বাড়িতে ডুকে ঘরে থাকা আলমারি ভেঙে আব্বার ৮ লাখ টাকা এবং আমার স্ত্রীর ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঈদে ব্যাংক বন্ধ থাকায় ব্যবসার ৮লাখ টাকা আব্বা বাড়িতে রেখেছিলেন। হামলাকারীদের বিরুদ্ধে আগেও থানায় মামলা রয়েছে।
এই বিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, পূর্ব বিরোধের জেরে এই হামলা করা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।
Posted ১২:৩০ এএম | সোমবার, ০৩ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya