শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে ৭ বছরের শিশু শ্যালিকাকে যৌন নিপীড়ন করে রক্তাক্ত,ভগ্নিপতি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০২ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 11:08 pm

সরাইলে ৭ বছরের শিশু শ্যালিকাকে যৌন নিপীড়ন করে রক্তাক্ত,ভগ্নিপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭ বছরের শিশু শ্যালিকাকে যৌন নিপীড়ন (ধর্ষণ) করে রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়ার মামলায় নজরুল মিয়া (২৩) এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০২ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল উপজেলার শাহজাদাপুর মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, গত ২৬ জুন দুপুরে নজরুল ইসলাম উপজেলার শাহজাদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে তার ৭ বছরের শিশু শ্যালিকাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে সে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। শিশুটির আর্তচিৎকারে পরিবারে সদস্য গিয়ে দেখেন সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির অপরেশন করেন। অপারেশনের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় পর দিন ২৭জুন শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে ভগ্নিপতি নজরুল ইসলাম পলাতক ছিল। অবশেষে তাকে আজ শাহবাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পিএম | রবিবার, ০২ জুলাই ২০২৩

The Daily Sarod |