স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০২ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:39 pm
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুকুরের পানিতে ডুবে হাজেরা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (০২ জুলাই) সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। হাজেরা বেগম ওই গ্রামের মৃত তোতার মিয়ার মেয়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে স্বাভাবিকভাবেই পানিতে ডুবে মারা গেছে। তবে ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Posted ৯:৩৮ পিএম | রবিবার, ০২ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya