শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এই সরকারের অধিনেই নির্বাচন, সন্দেহের কোনো কারন নাই: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 12:10 am

এই সরকারের অধিনেই নির্বাচন, সন্দেহের কোনো কারন নাই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী এই সরকারের অধিনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারন নাই।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চারগাছ এন আই ভুইয়া ডিগ্রী কলেজে মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করেন নাই। দেশের জনগনের টাকায় পদ্মা সেতু বানিয়েছেন। আওয়ামী লীগের একজন কর্মী থাকলেও দেশকে কেউ বিক্রি করতে পারবেনা। এজন্য তিনি নেতাকর্মীদের জনগনের কাছে গিয়ে নৌকা মার্কার কতা বলতে বলেন। কারন জনগন চায় বাংলাদেশ একটা উন্নত দেশ হোক। বিএনপি বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট হোক। তিনি আরও বলেন, দেশে কোনো তত্বাবধায়ক সরকার আসবেনা। তত্বাবধায়ক সরকার অবৈধ।

মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌরমেয়র গোলাম হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দকী ও মুলগ্রাম ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি সহ অন্যরা।

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল ইউনিটের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০৩ পিএম | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

The Daily Sarod |