শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মিনায় হাজিরা, মঙ্গলবার ‘পবিত্র হজ’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৬ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:06 pm

মিনায় হাজিরা, মঙ্গলবার ‘পবিত্র হজ’

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি উচ্চারণে মক্কা থেকে মিনায় যাত্রার মাধ্যমে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগামীকাল ২৭ জুন মঙ্গলবার পবিত্র হজ্জ পালিত হবে।

এর আগে, গত রোববার (২৫ জুন) ফজরের পর হজের মূল কার্যক্রম শুরু হয়েছে।

আরবি মাসের ১২ জিলহজ তারিখ শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এই বছর সারাবিশ্ব থেকে ১৬০টি দেশের ২০ লাখ মানুষ হজ পালন করছেন।

সৌদি আরবে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে৷ এর পর ২৮ জুন পালন হবে ঈদুল আযহা।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া বলেছেন, এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

শনিবার (২৪ জুন) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছেছেন। হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে গেছেন দুই হাজার ৭১৫ জন। সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ ও বেসরকারিভাবে থাকবেন দুই হাজার ৪৮৭ জন। হজযাত্রী ও গাইডসহ মোট যাত্রী এক লাখ ২২ হাজার ৫৫৮ জন। ওই হিসাবে চার হাজার ৯৯৭টি কোটা ফাঁকা রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | সোমবার, ২৬ জুন ২০২৩

The Daily Sarod |