স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৩ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের উপর থেকে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলার বাড়িউড়া নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি হাইওয়ে থানা পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নীরব মহাসড়কে কোন একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সময়ে কোন প্রত্যক্ষদর্শী না থাকায় কিভাবে ঘটনাটি ঘটেছে তা বলা যাচ্ছে না। নিহত ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তার পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
Posted ৯:৪৯ পিএম | শুক্রবার, ২৩ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya