শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কুষ্টিয়ায় গরু পাটগাছ খাওয়া নিয়ে সংঘর্ষ দুইজন নিহত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৪ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:49 pm

কুষ্টিয়ায় গরু পাটগাছ খাওয়া নিয়ে সংঘর্ষ দুইজন নিহত

কুষ্টিয়া জেলার দৌলতপুরে গরু পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (১৪ জুন) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া এলাকার হাটখোলাপাড়া গ্রামে সরদার গ্রুপ ও মালিথা গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন, ওই এলাকার ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২)।

এই ঘটনায় আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, বুধবার বিকেলে সরদার গ্রুপের ফরিদ খসরুর গরু বজলু মালিথার ক্ষেতের পাটগাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা চালানো হয়। সর্দার গ্রুপের লোকজন মালিথা গ্রুপের লোকজনের ওপর গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে চারজনকে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন।

 

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | বুধবার, ১৪ জুন ২০২৩

The Daily Sarod |