শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বরিশালের নতুন নগরপিতা খোকন সেরনিয়াবাত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১২ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:36 pm

বরিশালের নতুন নগরপিতা খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

সোমবার (১২ জুন) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফল অনুযায়ী খোকন সেরনিয়াবাত’কে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৮৭৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩৮২৮। অর্থাৎ ৫৩৯৮০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন খোকন সেরনিয়াবাত। আর লাঙল প্রতীকের ইকবাল হোসেন তাপস পেয়েছেন ৬৬৬৫ ভোট।

সোমবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বরিশাল সিটিতে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | সোমবার, ১২ জুন ২০২৩

The Daily Sarod |