শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে কৃষি জমিতে মিললো মৎস ব্যবসায়ীর মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৭ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:29 pm

সরাইলে কৃষি জমিতে মিললো মৎস ব্যবসায়ীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অহিদ মিয়া (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৭ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা শ্মশান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অহিদ মিয়া ওই এলাকার মৃত লোফা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, অহিদ মিয়া পেশায় বিভিন্ন পুকুরে মৎস চাষ করতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পেশাগত কাজে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়রা তার মরদেহ কৃষি জমির ভেতরে ড্রেনে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বুধবার, ০৭ জুন ২০২৩

The Daily Sarod |