ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ০৩ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:51 pm
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শপথ নিয়েছেন। দেশটির সংসদে উপস্থিত হয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন। তবে শপথ গ্রহণকালে এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওগ্লু সংসদে উপস্থিত ছিলেন না।
এদিকে শপথ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তুরস্কের প্রেসিডেন্ট প্রাসাদে। সেখানে বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।
তুরস্কের সরকারি সূত্রে জানা গেছে, প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ৭৮ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইন প্রণেতারা ছিলেন।
এছাড়াও ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।প্রেসিডেন্ট এরদোয়ান অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন। এরপর মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করতে পারেন তিনি।
গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।
Posted ৯:৫১ পিএম | শনিবার, ০৩ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya