শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, এখন বাজেট হয় জনগণের টাকায়: আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০২ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 8:35 pm

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, এখন বাজেট হয় জনগণের টাকায়: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন,বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, আর বর্তমান সরকারের সময়ে দেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করা হয়।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাজেটে বিদেশি নির্ভরতা কমেছে। আগে ৮০ টাকা বিদেশিদের আর ২০ টাকা বাংলাদেশের ছিলো। আর এবার ৮৩ টাকা বাংলাদেশিদের ও বাকি ১৭ টাকা বিদেশিদের।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ষড়যন্ত্র থেমে নেই। সবাই মিলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশের উন্নয়ন কারো কারো ভালো লাগছে না। বিশেষ করে বিএনপির সাহেবদের। বিএনপি চোখ থাকতেই অন্ধ। তাদের সঙ্গে এখন আরো কেউ যোগ দিয়েছে। তাদের বিষয়ে সজাগ থালতে হবে।’

Facebook Comments Box

Posted ৮:৩৫ পিএম | শুক্রবার, ০২ জুন ২০২৩

The Daily Sarod |