ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৯ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 12:05 am
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। এ ঘোষণা দেয় দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু অ্যাজেন্সি।
তবে সরকারিভাবে এখন পর্যন্ত এরদোয়ানের বিজয়ের ঘোষণা আসেনি। সরকারি ফলাফলেও এগিয়ে ছিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা আহমেত ইয়েন জানান, ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে এতে ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে, এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক ৫৩ শতাংশ।
তিনি বলেন, এখন পর্যন্ত দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে।
বিবিসি বলছে, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের সরকারিভাবে ফলাফল জানানোর এটি প্রথম ঘোষণা।
Posted ১২:০৫ এএম | সোমবার, ২৯ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya