শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রোববার ভোরে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২০ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 7:48 pm

রোববার ভোরে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট

রোববার ভোরে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে। ৪১৯ হজযাত্রী নিয়ে ভোর ৩টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট ত্যাগ করার কথা রয়েছে।

বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার ভোরে হযরত জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করবে।’

এর আগে গতকাল শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হাজী অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন ।
কোভিড-১৯ মহামারীর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেছিলেন।

২৭ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:৪৮ পিএম | শনিবার, ২০ মে ২০২৩

The Daily Sarod |