শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘মোখা’, নিরাপদে দেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৪ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 9:05 pm

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘মোখা’, নিরাপদে দেশ

ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়েছে। এ অবস্থায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরফলে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব থেকে নিরাপদ রয়েছে বাংলাদেশ।

রোববার (১৪ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাক্ষরিত সন্ধ্যা ৬টার ২২ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, রোববার (১৪ মে) অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা ৬টায় উপকূল অতিক্রম করেছে। একই সঙ্গে এটি দুর্বল হয়ে রাখাইন রাজ্যের সিটুয়ে, মিয়ানমারে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মোখা স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এদিকে কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরেও সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের পরিবর্তন করে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | রবিবার, ১৪ মে ২০২৩

The Daily Sarod |