শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরকারি চাকরি করে ৯ বছর ধরে বিজয়নগর যুবলীগের সেক্রেটারি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 10:02 pm

সরকারি চাকরি করে ৯ বছর ধরে বিজয়নগর যুবলীগের সেক্রেটারি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদে গত ৯ বছর যাবত রয়েছেন রাসেল খান। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের পদের পাশাপাশি সরকারি চাকরি করছেন। ২০১২ সালে দলীয় পদে থেকে তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সরকারিতে যোগদান করেন। এর দুই বছর পর তিনি হয়ে যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এরই মাঝে তিনি বিয়ে করেন। সেই বিয়েতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাকে উকিল শ্বশুর বানিয়ে তিনি হয়ে উঠেন আরও ক্ষমতাশালী।

দীর্ঘদিন থেকে তিনি সরকারি চাকরি বিধিমালা অমান্য করে সরকারি চাকুরির পাশাপাশি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বিজয়নগর উপজেলা যুবলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন তিনি।

এদিকে, সরকারি বিধিমালা অমান্য করে যুবলীগের সভাপতি প্রার্থী হওয়ায় আদালতে সাইদুজ্জামান নামের এক যুবলীগ কর্মী গত ১৮এপ্রিল বাদি হয়ে আদালতে মামলা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিবাদী রাসেল খান সরকারি চাকরিজীবি হয়ে রাজনৈতিক দলের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী না হওয়ার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী জাকারিয়া আহমেদ-(২) জানান, মামলার বিষয়ে নির্দেশনা দেয়নি আদালত। এই বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।

অথচ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ২০১২ সাল থেকে চাকরিরত আছেন। তৎকালীন সময়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদে থেকে এই চাকরীতে তিনি যোগদান করেন। সরকারি চাকরি পাওয়ার দুই বছর পর ২০১৪ সালে সম্মেলনের মাধ্যমে রাসেল খান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে সরকারি চাকরির পাশাপাশি  গত ৯ বছর যাবত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দখল করে আছেন। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতা হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পরিবার পরিকল্পনা বিভাগ। আগামী ২৮ এপ্রিল উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে জেলা যুবলীগ। সেই সম্মেলনে প্রকাশ্যে পোষ্টার ব্যানার করে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করেছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও বর্তমান যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান।

এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস বলেন, রাসেল খান যুবলীগ করে এটা সবাই জানেন। সরকারি চাকরি করে যুবলীগ করা যাবে না, গঠনতন্ত্রে এমন বাধ্যবাধকতা নেই। সরকারের নিয়মের বিষয়টি সরকার দেখবে। আমাদের বাধা নেই।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সরকারি চাকরি করে রাজনৈতিক দলের পদে থাকার কোন সুযোগ নেই। রাসেল খানের বিষয়ে কেউ জানাননি। লিখিত অভিযোগ দিলে ঢাকায় পাঠাবো।

এই বিষয়ে বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাসেল খানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি জানান, মামলার বিষয়ে আমি কিছু জানি না। সরকারি চাকরির বিষয়ে প্রশ্ন করা হলে নেটওয়ার্ক সমস্যা বলে তিনি মুঠোফোনের লাইন কেটে দেন।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

The Daily Sarod |