স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০১ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 11:11 pm
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে শহরের দক্ষিণ মৌড়াইলে অবস্থান কর্মসূচী পালন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি বলেন, আমাদের ১০দফার দাবির অন্যতম দাবি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। লাখে লাখো মামলা প্রত্যাহার করতে হবে। স্বাধীনতার ৫২ বছর পার হয়ে গেছে কিন্তু দেশের মানুষ যত ভাল থাকার কথা ছিল তার কাছেও নাই।
Posted ১১:১১ পিএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya