স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৮ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 9:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বড় ভাইয়ের হাতে দুলাই মিয়া (২৫) নামে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ মার্চ) সকালে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিনের ধরমন্ডল গ্রামের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত দুলাই মিয়া উপজেলার ধরমন্ডল গ্রামের আনোয়ার আলীর ছেলে। এই ঘটনায় ঘাতক বড় ভাই ফুল মিয়াকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দুলাই মিয়া ও ফুল মিয়া দুজন আপন ভাই। ফুল মিয়ামাদকাসক্ত। সে গ্রামের বিভিন্নজনকে মারধর করত। প্রায়শই নেশাও করত। অনেকেই ছোট ভাই দুলাই মিয়ার কাছে এসব বিষয়ে বিচার দিত। শুক্রবার বিকালেও একজনের সাথে খারাপ ব্যবহার করে ফুল মিয়া। এ নিয়ে ফুল মিয়ার সাথে কথা বলতে গেলে ছোটভাই দুলাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। ঢাকা যাওয়ার পথে আজ শনিবার সকালে মারা যায় দুলাই মিয়া।
এদিকে, ঘাতক ফুল মিয়াকে আটক করে স্থানীয় জনতা। এর পর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণনাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই মারাত্বক জখম হয়। অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় দুলাই মিয়ার। বড় ভাই ফুল মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৮:৫০ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya