শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ পুুলিশ সদস্যের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের মামলার আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৩ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 11:04 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ পুুলিশ সদস্যের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের মামলার আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শারীরিক নির্যাতনের অভিযোগে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

রোববার (১২ মার্চ) উপজেলার পানিশ্বর ইউনিয়নের নির্যাতিত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিস্টার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জেলা ও দায়রা জজ  শারমিন নিগার এ মামলাটি শুনানীর জন্যে আগামী ১৫ মার্চ পরবতী তারিখ ধার্য করেছেন।

মামলার আসামী করা হয়েছে- সরাইল থানার পরিদর্শক (তদন্ত) সরাইল থানার পরিদর্শক মো. শেহাবুর রহমান,উপপরিদর্শক (এস.আই) মো.জয়নাল আবেদীন,উপপরিদর্শক পঙ্কজ দাশ, সহকারি উপপরিদর্শক দিলিপ কুমার নাথ এবং জেলা গোয়েন্দা বিভাগের এক উপপরিদর্শকসহ  সরাইল থানা ও ডিবির অজ্ঞাতনামা আরও ১০/১২ জন পুলিশ সদস্য।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মামলা এজহারে উল্লেখ করা হয়,গত ২ ফেব্রুয়ারি ইউনিয়নের সীতাহরণ গ্রামের দুইপক্ষের লোকজনের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে পরদিন গত ৩ ফেব্রুয়ারি বিকেলে আবার সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনা পুলিশকে চেয়ারম্যান অবগত করেন। পরে সরাইল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। একই দিন সীতাহরণ বাজারে বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করাকালে সন্ধ্যায় একাধিক পিকআপে এবং ৫/৭টি মোটর সাইকেল যোগে সরাইল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অতর্কিত চেয়ারম্যান মোস্তাফিজকে মারধর শুরু করে। এ সময় এলোপাথারী মারধর করে এক পর্যায়ে তাকেসহ আরও কয়েকজনকে পিকআপ ভ্যানে ওঠিয়ে নিয়ে আসে। পরদিন চেয়ারম্যান ছাড়া বাকিদের ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেন।

ঘটনার পরদিন ৪ ফেব্রুয়ারী ইউপি চেয়ারম্যান পুলিশ সুপার বরারব লিখিত অভিযোগ করলে তার অভিযোগ লিখিতভাবে গ্রহণ না করা হয়নি। তাই গত ৭ ফেব্রুয়ারি তিনি ডাকযোগে পুনরায় পুলিশ সুপারের কাছে অভিযোগটি পাঠান। লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমানের সাথে কথা বলার জন্য যোগাযোগ করে না পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি আদালতে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,  ঝগড়ার প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে স্থানীয় কিছু সর্দার মাতবরের সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও আটক করা হয়েছিলো । চেয়ারম্যানকে শারীরিক ভাবে নির্যাতনের কোন ঘটনা ঘটেনি।চেয়ারম্যান সাহেব পুলিশ সুপার মহোদয়ের কাছেও লিখিত অভিযোগ করেছেন যা তদন্তাধীন ।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, ইউপি চেয়ারম্যান একটি অভিযোগ দিয়েছিলেন। আমি তা তদন্তের জন্যে দিয়েছি। আজকে শুনলাম তিনি আদালতে মামলার আর্জি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | সোমবার, ১৩ মার্চ ২০২৩

The Daily Sarod |