শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

স্বামীকে ফাঁসাতে নিজ সন্তানকে হত্যার পর পুকুরে ছুড়ে ফেলে তাহমিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৩ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:35 pm

স্বামীকে ফাঁসাতে নিজ সন্তানকে হত্যার পর পুকুরে ছুড়ে ফেলে তাহমিনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই মাস বয়সী শিশু সন্তান সাইমকে হত্যার অভিযোগে তার মা তাহমিনা আক্তার(২৬)কে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) সকালে তাহমিনা আক্তারকে আটক করে পুলিশ। ঘটনাটি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের। শিশু সাইম উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর পূর্বে তাহমিনা ও খোকন মিয়ার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। এরই মধ্যে তাদের ঘরে ৪টি সন্তান জন্মগ্রহণ করে। সর্বশেষ ছোট ছেলে সাইম জন্ম নেওয়ার পর তার নাম রাখার সময় খাবারের আয়োজন করে খোকন মিয়া। কিন্তু তাহমিনার বাবার বাড়ির কম লোকনজনকে দাওয়াত দেয় খোকন। এ অভিযোগ এনে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়। পরের দিন রাগ করে বাবার বাড়ি পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামে চলে আসে তাহমিনা। সেখানে এসে খোকনকে ফাঁসানোর ফন্দি করে তাহমিনা। এর পর ১২ তারিখ রাত ১১টার দিকে শিশু সাইমকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় তাহমিনা। ওই দিন রাতেই তাহমিনা পাড়ার সবাইকে বলতে থাকে খোকন এসে তার শিশু সন্তান সাইমকে নিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, ওই দিন রাতে সাইম গোকর্ণ গ্রামের একটি ইটভাটায় কাজ করছিল। পরের দিন সকালে স্থানীয়রা পুকুরে গোসল করতে গেলে একটি লাশ দেখতে পায়। তখন পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধার করে। তাহমিনাকে আটক করে পুলিশ।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ‘জিজ্ঞাসাবাদে তাহমিনা আক্তার তার শিশুকে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় স্বামী খোকন তার স্ত্রী তাহমিনা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেন ওসি।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পিএম | সোমবার, ১৩ মার্চ ২০২৩

The Daily Sarod |