শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবা দিতে হবে: চিকিৎসকদের রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০১ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:34 pm

শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবা দিতে হবে: চিকিৎসকদের রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে। চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার (১ মার্চ) কিশোরগঞ্জের করিমগঞ্জে তার নামে থাকা প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন বলেও প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম ও মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩

The Daily Sarod |