শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইল গরু চোর দলের এলোপাতাড়ি ছুরিকাঘাত, যুবক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 7:54 pm

সরাইল গরু চোর দলের এলোপাতাড়ি ছুরিকাঘাত, যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোয়াল ঘর থেকে চুরি করে গরু নিয়ে যাওয়ার সময় চোরের দলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে পারভেজ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া ওই এলাকার উবায়েদ উল্লাহর ছেলে। দুপুরের পর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চোর দল স্থানীয় হুমায়ুন মিয়ার গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যাওয়ার সময় তারা মেঘনা নদীতে জেলেদের দেখে দুটি গরু ছেড়ে দেয়। চুরি হওয়া দুটি গরু মালিক হুমায়ূনের বাড়িতে জেলের নিয়ে যায়। গরু পাওয়ার পর মালিক হুমায়ুন তার ছোট ভাই পারভেজকে সাথে নিয়ে চোর ধরতে গ্রামে খোঁজ করতে থাকেন। হুমায়ূন তার ছোট ভাই পারভেজকে সাথে নিয়ে এর সামনে যেতেই চোরচক্রের ৪/৫ জন তাদের উপর হামলা করে। অন্ধকারের মধ্যে তারা পারভেজকে ধরে টেনেহেছড়ে মেঘনা নদীর তীরে নিয়ে যা। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই হুমায়ুন সামনে আগাতে চাইলে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তারা। চোরচক্র পারভেজকে মেঘনার পাড়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে রেখে নৌকায় করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজন ও গ্রামবাসীরা পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, লাশ কুলিয়ারচর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ৭:৫৪ পিএম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |