শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভারতের হুগলি নদীতে দুই বাংলাদেশি কার্গো জাহাজের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:13 pm

ভারতের হুগলি নদীতে দুই বাংলাদেশি কার্গো জাহাজের সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দুই বাংলাদেশি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় একটি জাহাজ অক্ষত থাকলেও অন্যটি ডুবে গেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় ডুবন্ত জাহাজটির ৯ ক্রুকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার কুলপি এলাকায় হুগলি নদীতে এই ঘটনাটি ঘটে।

উদ্ধার হওয়া নাবিক ও স্থানীয়রা জানায়, ভোরে ঘণ কুয়াশার কারনে নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় ওই দুই কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরমধ্যে একটি জাহাজ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল। আরেকটি ভারত থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে ফিরছিল।

সংঘর্ষের ঘটনায় মাঝ নদীতেই ডুবতে শুরু করে ফ্লাই অ্যাশ বোঝাই থাকা জাহাজটি। পরে জাহাজটিকে নদীর তীরবর্তী নিয়ে আসতে সক্ষম হন নাবিকেরা। তবে এতে শেষরক্ষা হয়নি। ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। ইতোমধ্যে জাহাজটির প্রায় ৯০ শতাংশ নদীতে তলিয়ে গিয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় খুব দ্রুততার সঙ্গেই উদ্ধার করা হয় জাহাজটির ৯জন ক্রুকে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় ভিড় করতে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ।

ডুবে যাওয়া জাহাজের এক কর্মী পুলক কুমার মন্ডল জানান, আমরা যাচ্ছিলাম বাঁ দিক থেকে। অপর জাহাজটি আমাদের জাহাজে ধাক্কা মেরেছে। এ সময় একই জায়গায় নদীতে আরও ৫টি জাহাজ ছিল। শুধুমাত্র কুয়াশার কারণেই যে দুর্ঘটনা ঘটে এ কথা তিনি মানতে নারাজ। তার অভিযোগ অপর জাহাজটি সঠিক নির্দেশনা মানছিল না। দুর্ঘটনার খবর বাংলাদেশের এজেন্সিতে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |