শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সেই ছাত্রলীগ নেতা ইউপির প্রার্থী হয়ে এক লাফে পেয়ে যান জেলার কমিটির বড় পদ!

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:05 pm

সেই ছাত্রলীগ নেতা ইউপির প্রার্থী হয়ে এক লাফে পেয়ে যান জেলার কমিটির বড় পদ!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শান্ত কুমার রায় (৩০) নামে এক ছাত্রলীগ নেতা প্রায় ৫ কোটি টাকা নিয়ে পলাতক থাকার ঘটনায় দেশজুড়ে আলোচিত হয়েছে। পাশাপাশি প্রতিদিন থানায় বাড়ছে অভিযোগকারির সংখ্যা। শুক্রবার (২৪ফেব্রুয়ারী) বিকেল পর্যন্ত নবীনগর থানায় পলাতক এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগের সংখ্যা দাঁড়িয়েছে এক ডজনে। এসব অভিযোগে শান্ত রায় ছাড়াও তার বাবা নির্মল রায়কে বিবাদি করা হয়েছে।

শান্ত কুমার রায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের নির্মল রায়ের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক। রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদেও। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি সক্রিয় সদস্য ছিলেন ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস)। গত ১৮ ফেব্রুয়ারী থেকে তিনি পলাতক রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শান্ত কুমার রায়ের পিতা নির্মল কুমার রায় পরিবার নিয়ে চট্রগ্রামে বসবাস করেন। কিন্তু শান্ত কুমার রায় গ্রামের বাড়ি জেলার নবীনগর উপজেলার বড়িকান্দিতে বসবাস করতেন। তিনি সবাইকে জানিয়েছেন, তার বাবা স্বর্ণের ব্যবসা করেন। তিনি পরিচয় দিতেন সিগারেট, স্বর্ণ ও জায়গা ব্যবসায়ী। তাই তার ব্যবসায় লগ্নির প্রস্তাব দিয়ে প্রথম দিকে পরিচিত ব্যবসায়ীদের আস্তা অর্জন করতে অল্প টাকায় অধিক মুনাফা দিতে শুরু করেন। কেউ এক লাখ টাকা দিলে তাকে সপ্তাহে ১০ হাজার টাকাসহ ফেরত দিয়েছেন। কেউ ১০ লাখ টাকা দিলে এক লাখ টাকা লভ্যাংশ সহ ফেরত দিয়েছেন। ব্যাংক থেকে অধিক লাভ পাওয়ায় অনেকেই লোভে পড়ে বিপুল পরিমাণ অর্থ তাকে দিয়েছেন। শর্ত ছিল কাউকে এই লাভের কথা বলা যাবে না। কিন্তু গত শনিবার থেকে শান্ত রায়ের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে বের হয়ে আসে একে একে অনেক পাওনাদার।

এদিকে, শান্ত কুমার রায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হয়েও সরাসরি জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে যাওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনিয়ন ছাত্রলীগের নেতারা জানান, প্রায় দেড় যুগ যাবত বড়িকান্দি ইউনিয়ন ছাত্রলীগের নতুন কোন কমিটি নেই। এই কমিটির নেতারা যার যার কর্মস্থলে রয়েছেন। গত প্রায় তিন বছর আগে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের গুঞ্জন উঠে। সে সময় শান্ত কুমার রায়ের ছাত্রলীগের কোন পদ না থাকায় নিজেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপরই নিয়মিত যোগাযোগ শুরু করেন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাদের সাথে। জেলা ছাত্রলীগের এক নেতার মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র নেতাদের সান্নিধ্য পান।

শুধু তা নয়, ছাত্রলীগের নেতাদের সান্নিধ্যে মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করে নিজেকে জাহির করতেন। ফলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বদলে এক লাফে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেন শান্ত। শুধু তা ই নন, পেয়ে যান ছাত্রলীগের সদ্য সাবেক জয়-লেখকের কমিটির উপ-সম্পাদক পদ।

বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া বলেন, পলাতক শান্ত ৩/৪ বছর আগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিল। হঠাৎ শুনি সে জেলা কমিটিতে পদ পেয়ে গেছে। এটা আলোচিত ব্যাপার হয়েছিল।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ হারুত বলেন,’ ইউপি কমিটির সভাপতি প্রার্থী ছিল। কিন্তু তার তো কোন কর্মীই ছিল না, তার সাথে যে মিছিল-মিটিংয়ে যাবে। ফেসবুকে দেখেছি সে আওয়ামী লীগের, ছাত্রলীগের বড় বড় নেতাদের সাথে সেলফি তুলে পোস্ট দিতেন। তার পুজি ছিল ফেসবুক। এসবের কারণে সে এক লাফে জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেয়েছিলেন। এখন শুনি সে টাকা পয়সা নিয়ে পালিয়েছে।’

বড়িকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াদ বলেন, শান্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এই কমিটি গঠনের আগেই সে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে যায়। গত প্রায় তিন মাস আগে শান্ত হাওলাত হিসেবে আমার কাছ থেকে সাড়ে ৯ লক্ষ টাকা নিয়েছিল। আমি ব্যাংক চেকের মাধ্যমে তাকে টাকা দিয়েছিলাম। সে সম্প্রতি টাকা গুলো ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সে পালিয়ে গেছে৷

একই ইউপির ছাত্রলীগের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছিল। এরমধ্যে এক লক্ষ টাকা দিয়েছে। বাকী এক লক্ষ টাকা রোববার দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শনিবার থেকে সে নিখোঁজ।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, জেলা কমিটির পদ পাওয়ার আগে শান্তের সাথে পরিচয় আমাদের ছিল না। তার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমরা জেনেছি। তবে আমাদের কেউ এই বিষয়ে জানায়নি। কারো ব্যক্তি অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না। আমরা খোঁজ নিচ্ছি, দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, ‘এই পর্যন্ত ১২জন শান্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় দিয়েছেন। আমরা অভিযোগ গুলো তদন্ত করছি। পাশাপাশি তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |