শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নিবন্ধন পেল ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি, প্রতীক ‘সোনালী আঁশ’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:33 pm

নিবন্ধন পেল ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি, প্রতীক ‘সোনালী আঁশ’

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার তৃণমূল বিএনপি। উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার এই দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন। দলটির নিবন্ধন নম্বর- ৪৫। এই দলকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে ‘সোনালী আঁশ’।

কমিশন থেকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তার দলকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নিবন্ধন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের উপ-সচিব আব্দুল হালিম খান।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা  হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ১০৯৪৯/২০১৮ এর ২০১৮ সালের ৬ নভেম্বরের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর- ৩০২৪, ২০১৯ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩০২৩ অফ ২০১৯ এর ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্যা রিপ্রেজেন্টেশন অফ দ্যা পিপল অর্ডার, ১৯৭২ চেপ্টারের বিধান অনুযায়ী তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে।
প্রজ্ঞাপনে দলটির প্রধান কার্যালয় হিসেবে-৩৩ তোপখানা রোড, ১৫/সি (১৬তলা ), পল্টন, ঢাকার ঠিকানা উল্লেখ করা হয়েছে।

জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য নাজমুল হুদার গঠন করা এই রাজনৈতিক দলটির এতদিন নিবন্ধন ছিল না। কিন্তু নিয়ম অনুযায়ী দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে হলে ইসিতে নিবন্ধন থাকতে হয়।

রাজনৈতিক দল হিসেবে ইসিতে নিবন্ধনের জন্য ২০১৮ সালে আবেদন করেছিল তার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি। তবে যাচাই–বাছাই শেষে ইসি এই দলটিকে নিবন্ধন দেয়নি। পরে এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে একই বছরের ৪ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।

তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। পরে ২০২২ সালের ডিসেম্বরে নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রাখার আদেশ দেয় আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইসি মো. আলমগীর জানিয়েছিলেন, শিগগিরই তৃণমূল বিএনপিকে আদালতের নির্দেশে নিবন্ধন দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |