শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সভাপতি গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার জেলা জুড়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 3:06 am

ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সভাপতি গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার জেলা জুড়ে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে টিএ রোডে জেলা পরিষদ মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।

এরআগে, রাত ৯টার দিকে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারের পর তাৎক্ষণিক জেলা শহরের পাওয়ার হাউস রোড থেকে যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের টিএ রোড জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আরিফুল হক মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে যৌক্তিক আন্দোলনকে দমাতে চাচ্ছে সরকার। কিন্তু এসব গ্রেফতারে আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। এসময় নেতারা গ্রেফতারকৃত শামীম মোল্লার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

শেষ দিকে সদর মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে ধাওয়া দিলে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শামীম মোল্লার বিরুদ্ধে মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। সেই গ্রেফতারী পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও ১৫টির অধিক মামলায় এজহারভূক্ত আসামী।

 

Facebook Comments Box

Posted ৩:০৬ এএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |