শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে ছেলে মা’কে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:38 pm

সরাইলে ছেলে মা’কে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছেলে নিজের মাকে মারধর করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন। শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের মুন্সিবাড়ি ও সাইদুল্লাহর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়,গত বুধবার দুপুরে মুন্সিবাড়ির আলী আকবরের ছেলে সাদ্দাম হোসেন তার মাকে মারধর করলে তার মামাতো ভাই অলি আহমেদ তাকে বাধা দেয়। এতে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এসময় অলির আপন বড় ভাই কেমিকো ফার্মার মার্কেটিং অফিসার জালাল আহমেদ ঝগড়া থামাতে দুজনকে চর থাপ্পর দেয়। এতে সাদ্দাম ক্ষুদ্ধ হয়ে মামাতো ভাই জালালকে মারার জন্য ওই দিন সন্ধ্যায় লোহার রড নিয়ে রাস্তায় ওত পেতে বসে থাকে। জালাল রাস্তা দিয়ে যাওয়ার সময় সাদ্দাম জালাকে লোহার রড দিয়ে হাত আঘাত করে। এতে জালাল মারাত্মক আহত হয়। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনাকে কেন্দ্র করে সাদ্দামের পক্ষের লোকজনের জালালের পক্ষের লোকজনের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন।

এবিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, আগের ঘটনায় মামলা নেওয়ায় গ্রামের কিছু মাতব্বর বিষয়টি উস্কে দিয়েছেন। ফলে আজকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |