শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নির্বাচনে মানসিক চাপে সরে গিয়েছিলাম: বাসায় ফিরে আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:50 pm

নির্বাচনে মানসিক চাপে সরে গিয়েছিলাম: বাসায় ফিরে আসিফ

পরিবার থেকে নিখোঁজ দাবি করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিজ বাড়িতে ফিরেছেন। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) স্ত্রীকে সাথে নিয়ে ঢাকা থেকে আশুগঞ্জের বাসায় ফিরেন তিনি।

তার নিখোঁজের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে জানতে চাইলে আবু আসিফ আহমেদ বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় আমি চাপ অনুভব করছিলাম। তাই মানসিক চাপে সরে গিয়েছিলাম। নির্বাচন শেষ হওয়ায় আমি ফিরে এসেছি।

তার স্ত্রী মেহেরুন নিসা মেহরিন জানান, কেন সে এরকম করলো আমি জানতে চাইলে সে আমাকে জানায়,আমি অনেক ভয় পাচ্ছিলাম। তার হাতে মোবাইল ছিল না। সেজন্যে কারো সাথে যোগােযাগ করেনি। অন্য নাম্বার থেকেও ফোন দেয়ার সাহস পাননি। আমাকে বলেছে আতঙ্কে ছিল। যেহেতু ইলেকশন শেষ, আতঙ্ক নাই তাই চলে এসেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তার ঢাকার বাসায় ফেরার তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধ্যান পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করেন। পুলিশ সুপার আরো জানান,ব্রাহ্মণবাড়িয়াতে আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কি হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।

আসিফ নিখোজের পর তার স্ত্রীর একটি মোবাইলের কথোপকথন ফাস হয়। যাতে তিনি বাসার কেয়ারটেকারকে জামাকাপড় দিয়ে বাসা থেকে সরিয়ে দেয়ার কথা বলছেন। এসময় সিসি টিভি ক্যামেরাও বন্ধ রাখতে বলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদকে ছাড়াই বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন স্থগিতের দাবি করেছিলেন আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসা। তিনি বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলা সদরের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন। সেসময় তিনি নিখোঁজ থাকা তার স্বামী আবু আসিফ আহমেদকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৫০ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |