শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মিশরে ২০০০ বছরের প্রাচীন শহর আবিস্কার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:28 pm

মিশরে ২০০০ বছরের প্রাচীন শহর আবিস্কার

মিশর একটি প্রাচীন শহর আবিস্কার করেছে। দেশটির দক্ষিণে রোমান আমলের একটি শহর পাওয়া গেছে। এটা প্রায় ২০০০ বছরের পুরনো। মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।

এক বিবৃতিতে মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘একটি প্রত্নতাত্ত্বিক অভিযানে পূর্ব লুক্সর অঞ্চলে লুক্সর মন্দিরের কাছে একটি সম্পূর্ণ রোমান যুগের আবাসিক শহর আবিষ্কৃত হয়েছে।’

তারা আরও বলেছে, এই এলাকাটিকে প্রাচীন শহর থিবসের একটি সম্প্রসারণ বলা হয়। এটাকে লুক্সর প্রশাসনিক এলাকার পূর্ব উপকূলের “সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম বসতি” হিসেবে রেকর্ড করা হয়েছে।

থিবস বর্তমানে লুক্সর শহর হিসেবে পরিচিত। এটাকে প্রাচীন মিসরের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বলে বিবেচনা করা হয়।

এই মাসের শুরুর দিকে মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে দেশটির দক্ষিণে ৩,৫০০ বছর আগের একটি ফারাওয়ের সমাধি পাওয়া গেছে। একটি যৌথ মিসরীয়-ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক দল প্রাচীন শহর লুক্সরে খননের সময় (পূর্বে অজানা) ফারাওয়ের সমাধিটি আবিষ্কার করেছিল।

১৯৭৯ সালে প্রাচীন থিবস এবং এর সমাধিগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছিল।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |