শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বয়স্করা পাবেন পেনশন, সংসদে বিল পাস

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:58 pm

বয়স্করা পাবেন পেনশন, সংসদে বিল পাস

দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ‘পেনশন’ ব্যবস্থার আওতায় আনতে জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল–২০২৩’  পাস করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে এই বিল পাস করা হয়।

বর্তমানে শুধু সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন–সুবিধা পেয়ে আসছেন। বিলটি পাস হওয়ায় সবার জন্য পেনশন স্কিম চালু করার আইনগত ভিত্তি তৈরি হলো। অবশ্য কোনো ব্যক্তিকে মাসিক পেনশন–সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে।

সংসদে পাশ হওয়া বিলে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশনের আওতায় ১৮ বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদেরও পেনশন স্কিমের আওতায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে মাসিক পেনশন–সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদাদাতাকে ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে। ১০ বছর চাঁদা দেওয়া শেষে তিনি যে বয়সে উপনীত হবেন, সে বয়স থেকে আজীবন পেনশন পাবেন। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এতে অংশ নিতে পারবেন।

সরকারের এই উদ্যোগকে প্রশংসা করার পাশাপাশি বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বলেছেন, এই পেনশন–ব্যবস্থা ব্যাংকের ডিপিএস স্কিমের মতো। জনগণ চাঁদা দেওয়ার পর সরকার কী পরিমাণ অর্থ দেবে, সরকারের অংশগ্রহণ কী হবে, তা আইনে পরিষ্কার নয়। এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করেন কেউ কেউ।

বিরোধীদের এমন বক্তব্য আমলে নেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |