শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে মহাসড়কে অটোরিকশা, বাস চাপায় চালক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 11:00 pm

সরাইলে মহাসড়কে অটোরিকশা, বাস চাপায় চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় মো: সানু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার ( ১৮ জানুয়ারি) বিকেলে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানু বৈশামুড়া গ্রামের মৃত লালু মিয়ার ছেলে। তিনি ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাস সুনাগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কে চলমান অবৈধ ব্যাটারি চালিত অটো রিকশাকে বৈশামুড়া এলাকায় বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সানু মিয়া নিহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০০ পিএম | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |