শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সুদের টাকা লেনদেন, সরাইলে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 2:52 pm

সুদের টাকা লেনদেন, সরাইলে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা ফেরত দেপ্যার কথা বলে মানিক মিয়া (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই এলাকার মৃত এলেম মিয়ার ছেলে।

নিহত মানিক মিয়ার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে খালাতো ভাই আসমত আলী ও একই বাড়ির কাজলের স্ত্রী শিরিনের এক লক্ষ টাকা সুদে দেন মানিক মিয়া। সেই টাকা ফেরত চাইলে তাদের দুজনের প্রায় সময় বাকবিতণ্ডা হতো। আজ সন্ধ্যায় আসমত আলী টাকা ফেরত নিতে মানিককে তার বাড়িতে যেতে বলেন। আসমত আলীর সাথে একপর্যায়ে মানিকের আবারও বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার মধ্যেই আসমত আলী, শিরিন ও শামসুন্নাহার নামে আরও এক নারী মানিকের উপর হামলা করে। এসময় মানিককে দেয়ালের সাথে চেপে ধরলে সে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে মানিক মিয়াকে হত্যার অভিযোগ এনেছে তার পরিবার। তার মরদেহটি ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হচ্ছে। তার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ২:৫২ পিএম | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |