ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:32 pm
২০২৩ সালে বাংলাদেশ থেকে এবার হজে যাবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। বাংলাদেশের জন্য সৌদি আরব এবছর এ পরিমাণ কোটা বরাদ্দ পেয়েছে বলে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
সংসদে সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন। ২০১৯ সালে তা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল।
কিন্তু করোনার কারণে ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।
Posted ৮:৩২ পিএম | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya