শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আদালত বিচার করবে, ব্রাহ্মণবাড়িয়ার তিন আইনজীবীকে তলব প্রসঙ্গে আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:21 pm

আদালত বিচার করবে, ব্রাহ্মণবাড়িয়ার তিন আইনজীবীকে তলব প্রসঙ্গে আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের তিনজন আইনজীবীকে হাইকোর্টে তলব ও জেলা জজ কোর্টের বিচারককে অসৌজন্যমূলক আচরণ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। মাননীয় প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের বিজ্ঞ জেলা জজ এবং অন্যান্য বিজ্ঞ বিচারকগণ তার কাছে কমপ্লেন করেছেন। ভিডিও পাঠিয়েছেন এবং সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল, সেটা আমি শুনেছি। এখন কথা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটা কনটেন্ট রুল ইস্যু করেছে। এখন এইটা বিচারাধীন ব্যাপার, আদালত বিচার করবে।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে তার সংসদীয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আদালতের কোন মামলা চলাকালীন সময়ে সরকারের কোনো মন্ত্রণালয় আদালতের কাজে হস্তক্ষেপ বা ইন্টারফেয়ার করে না।

আনিসুল হক বলেন, মামলা আদালতে চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে জেনেছি, হাইকোর্টে বিএনপি নেতাদের যে জামিন দেয়া হয়েছিল সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে নারী-শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিতন্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। এছাড়াও বিচারকের সাথে আইনজীবী সমিতির সভাপতিসহ কয়েকজন আইনজীবীর দূর্বব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) আক্কাস আলী ও আইনজীবি জুবায়ের আহমেদকে তলব করেছে হাইকোর্ট। পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে রুল জারি করে উচ্চ আদালত।

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |