শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইল মহাসড়কের খাদে মিললো শিশুর গলা-হাত কাটা মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:46 pm

সরাইল মহাসড়কের খাদে মিললো শিশুর গলা-হাত কাটা মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে খাদে সোহেল মিয়া (১২) এক শিশুর গলা ও হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িউড়া বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়ে। নিহত সোহেল মিয়া সরাইল সদরের সৈয়দটুলা এলাকার শামসু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, সোহেল ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। গতকাল বুধবার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাত ৮টার পর সোহেলের সাথে পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেনি। বৃহস্পতিবারও তাকে বিভিন্ন জায়গায় খুঁজে পায়নি পরিবারের সদস্যরা। সন্ধ্যা ৬টার দিকে বাড়িউড়ায় মহাসড়কের পাশে খাদে তার মরদেহটি পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশু সোহেলকে হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে। তার অটোরিকশাটি পাওয়া গেছে। হত্যার রহস্য উদঘাটনে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |