শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ওমরাহ পালনে গিয়ে প্রবাসীদের সংবর্ধনায় সিক্ত সরাইল বিএনপি সেক্রেটারি তপু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:46 pm

ওমরাহ পালনে গিয়ে প্রবাসীদের সংবর্ধনায় সিক্ত সরাইল বিএনপি সেক্রেটারি তপু

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ্জ পালনে গিয়ে প্রবাসীদের ভালবাসায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে দেশটির রাজধানী রিয়াদের একটি রেস্তোরাঁয় তাকে সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনার আয়োজন করে প্রবাসী সরাইল উপজেলা বিএনপি রিয়াদ শাখার নেতাকর্মীরা।

প্রবাসী সরাইল উপজেলা বিএনপি রিয়াদ শাখার সভাপতি শেখ মো. রাকিবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপির রিয়াদ শাখার সভাপতি মামুনুর রশীদ চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ইন্জিনিয়ার হুমায়ুন কবির, আমিনুল ইসলাম সাধন, প্রবাসী সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজন খাদেম, সহ-সভাপতি হেলাল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক, প্রবাসী যুবদলের সহ-সভাপতি জুনায়েদ পারভেজ, সাধারণ সম্পাদক সানাউল্লাহ আপন তাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াসিম গাজী প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে অনুষ্ঠানে প্রধান অতিথি সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  নুরুজ্জামান লস্কর তপু বলেন, প্রবাসে আপনারা আমাকে সংবর্ধনা দিয়ে ঋণী করেছেন। প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝেও আপনারা এই আয়োজন করেছেন। আপনাদের ভালবাসায় আমি আপ্লুত।

এসময় তিনি বলেন, দেশ এখন একটি ক্রান্তিলগ্ন অতিবাহিত করছে। আওয়ামী লীগের সরকার দেশের মানুষের জীবনযাত্রা দূর্বিষহ করে তুলেছে। লুটপাট করে দেশের অর্থনীতির চাকা অচল করে দিয়েছে। তাই সরকারি বিরোধী আন্দোলনে প্রবাসীদেরও ভূমিকা রাখার তিনি আহবান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন টিটু। সহযোগিতায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |